আমাদের দেশে অনেক হতদরিদ্র পরিবার আছে যাদের একমাত্র উপার্জনক্ষম বক্ত্যি হঠাৎ কোন দুর্ঘটনায় কর্মহীন অথবা মারা যাবার ফলে তার পরিবার এক চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে৷ এই সমস্ত পরিবার উপযুক্ত পরিবেশ, শিক্ষা, পূর্ণবাসন এবং কর্মসংস্থানের অভাবে দারিদ্রতার চরম সীমার মধ্যে বসবাস করছে৷ তাদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে নিজেদের চিকিৎসার স্বল্প পরিমান ব্যয়ভার বহন করতে পারেন না৷ এছাড়াও চিকিৎসা শেষে অনেক রোগীই সম্পূর্ণ শারীরিক সক্ষমতা ফিরে পায় না, ফলে সেই পরিবারটি একেবারে অসহায় অবস্থার মধ্যে পড়ে যায়৷ কর্ম এলাকার মধ্যে এই ধরণের যে সকল অসহায় পরিবার রয়েছে তাদের সহযোগীতার জন্য "সহজ সেবা ফাউন্ডেশন" গঠন করা হয়েছে ৷
0 Comments